সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল  ফিডিংয়ের রুটিকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি,

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল  ফিডিংয়ের রুটিকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি,

 

নীলফামারী  প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল  ফিডিংয়ের রুটিকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি হয়েছে।

 

 

ঘটনাটি উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিংয়ের রুটিকে দেওয়া কে কেন্দ্র করে দুই সহকারী শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানা সামান্য  আহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ  বিরাজ করছে।

 

মঙ্গলবার  সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়  দুপুরে বিদ্যালয়ের অফিসে এ ঘটনা ঘটে। প্রথমে রুটি বিতরণকে কেন্দ্র করে সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানার সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কথা-কাটাকাটি হয়।

 

পরে বিষয়টি নিয়ে সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন ও রাজিয়া সুলতানার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতা বেগম বলেন, “রাজিয়া যেখানে যান, সেখানে ঝগড়ার সৃষ্টি করেন। বিষয়টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, বিষয়টি তদন্তের জন্য সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা সম্পর্কে জানানো হবে।

 

 

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে এমন ঘটনা শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন এলাকাবাসী । তারা

 

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা অভিযোগ করে বলেন সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন বিদ্যালয়ের ছাত্রীদের নানান ভাবে নির্যাতন করেন,এবং তাদের স্পর্শ কাতর স্থানে ও পিঠে হাত দেন। তারা কিছু বললে তাদের মারেন ও বিভিন্ন ধরনের ভয় দেখান এবং কাউকে না বলতে বলেন।

 

জলঢাকা নির্বাহী  অফিসার জান্নাতুল ফেরদৌসি হ্যাপির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,আমি প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠিয়েছি আমাকে জানালে আমরা তদন্ত করে শাস্তির ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;