সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার, পুলিশ কর্মকর্তা আহত

কালিয়াকৈরে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার, পুলিশ কর্মকর্তা আহত

 

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে পুলিশের অভিযানে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার চন্দ্রা এলকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সিপির গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার রাধানগর বটতলা গ্রামের জিন্নত আলীর ছেলে রুবেল মিয়া(৩১) ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুড় গ্রামের জামশেদ প্রামানিকের ছেলে তুহিন প্রামানিক(৩৩)। পরে গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায় মঙ্গলবার ভোরে সাড়ে পাচটার দিকে চন্দ্রা সিপির গেইট এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ৬ থেকে ৮ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রটি পালিয়ে যাওয়ার সময় পিছু ধাওয়া করে চক্রটির দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় ডাকাতদের হামলায় এস আই তাইফুর রহমান গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম। তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে এ চক্রটি বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি সংগঠিত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;