সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে চাউলের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, আর্থিক জরিমানা

কালিয়াকৈরে চাউলের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, আর্থিক জরিমানা

 

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে প্লাষ্টিক জাতিয় ব্যাগ ও বস্তা বন্ধে ৪ টি চাউলের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াকৈর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সামশুন নাহার শিলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় চার দোকানিকে ৫ হাজার টাকা আথিক জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায় দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন দোকানে নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ ও বস্তা ব্যবহার করে আসছে যা পরিবেশ এর জন্য হুমকি সরুপ। এছাড়াও পাট জাতিয় ব্যাগ ও বস্তা ব্যবহারে উদ্বর্তকরণ করতে মঙ্গলবার সন্ধায় কালিয়াকৈর বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় পাটের ব্যাগ ব্যবহার না করে প্লাষ্টিক ব্যাগ ব্যবহার করার অভিযোগে চার দোকানিকে বাংলাদেশ পণ্য পাটজাত মোরক বাধ্যতামূলক আইন ২০১০ ্ও ১৪ ধারায় ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। ও প্লাস্টিক পণ্য ব্যবহার না করার জন্য সর্তক করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পাট শিল্প কর্মকর্তা আলম হোসেনসহ অন্যন্য প্রশাসনিক কর্মকর্তা বৃন্দরা।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি সামশুন নাহার শিলা বলেন। হাইকোট এর নির্দেশ অনুযায়ী সকল ধরনের প্লাষ্টিক ব্যাগ ও বস্তা ব্যবহার নিষিদ্ধ। যা পরিবেশ ও কৃষি জমির জন্য ক্ষতিকর। তাছাড়া আমাদের দেশীয় পন্য পাট এর তৈরি ব্যাগ ও বস্তা ব্যবহারে বাধ্যতামূলক। প্লাষ্টিক ব্যাগ ব্যবহারের কারনে ৪ দোকানকে আর্থিক জরিমানা করা হয়েছে।এ ধরনের অভিযান সব সময় অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;