কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন চন্দ্রা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক আহব্বায়ক আনোয়ার হোসেন(৩৯)কে গ্রেফতার করেছে পুলিশ। পরে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে রাজনৈতিক মামলায় গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত ওই নেতা পশিচম চান্দরা হাজীবাড়ি এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে। সে চন্দ্রা সরকারি কলেজ এর ছাত্রলীগের সাবেক আহব্বায়ক ছিলো।
পুলিশ সূত্র জানায় গত ২৪ এর জুলাই আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই সে পলাতক ছিলো। এছাড়াও গেলা দুই মাসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েকটি ঝটিকা মিছিল করে আ’লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয় থানায়। এদিকে এ ঘটনার পর থেকেই পুলিশ গ্রেফতারে বিশেষ অভিযানে নামে। পরে সোমবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দ্রা ওয়ালটন হাইটেক পার্ক এলাকা থেকে আনোয়ারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করে রাজনৈতিক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal