সর্বশেষ :
;
Home / সারাদেশ / দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

 

 

আব্দুল আল মামুন,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধও:

 

 

‘মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা মৎস্য দফতর ও দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চরকাটারী,বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী।

 

অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

এসময় মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার এই ২২ দিন নদ-নদীতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ সময়ে যেকোনো ধরনের ইলিশ আহরণ ও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;