দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক সমন্বয়ের দায়িত্বে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনায় গঠিত কমিটির সঙ্গে সমন্বয় করতেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতাকে এ কার্যক্রমে দায়িত্ব দেন। তাদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম শফিক। যুবদলের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির তালিকাতেও তাকে যুগ্ম-সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্বের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তির বিষয়টি সমন্বয়, সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবেন শফিকুল ইসলাম শফিক।
মানিকগঞ্জের এই নেতার নতুন দায়িত্বপ্রাপ্তির বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় এসেছে। তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।
শফিকুল ইসলাম শফিক দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। নতুন দায়িত্বে সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয়ের মাধ্যমে তিনি ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তার সহকর্মীরা।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন-বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দলের একজন নগণ্য আদর্শিক কর্মী হিসেবে দলের দেওয়া যেকোন দায়িত্ব আমার কাছে পবিত্র আমানত। কারণ, এ-ই দলই আমাকে পরিচিতি ও সম্মান দিয়েছে। আমৃত্যু যেন সততার সাথে দল,দে-শ ও জনগণের সার্বিক কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারি মহান রাব্বুল আলামিন সেই শক্তি ও সাহস আমাকে দান করুন।
projonmo21.com Popular bangla online newsportal