কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি
ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে নেমেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসক। বাড়ির আশেপাশ, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মশক নিধন করার সম্ভব বলে সরকারের নির্দেশনায় এমন অভিযানে নেমেছেন প্রশাসন।
গতকাল শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ের উদ্যোগে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিজেই ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেন।
পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সকল প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। ড্রেন পরিষ্কার ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। ডেঙ্গু ও পরিষ্কারের বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। সকল স্থান পরিষ্কার রাখলে এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেললে মশার বংশ বৃদ্ধি হবে না। ফলে ডেঙ্গু রোগ কমে হবে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজওয়ানা রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু, ডা. মুনমুন, পৌর প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমার প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal