সর্বশেষ :
;
Home / সারাদেশ / গাজীপুরে বাস খাতে পড়ে ১৫ শ্রমিক আহত

গাজীপুরে বাস খাতে পড়ে ১৫ শ্রমিক আহত

 

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে কারখানার শ্রমিক বহনকারী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমুদিনী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহতরা সবাই জিএমএস টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিক।
গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলো শিরিনা বেগম(৩৫), রেবেকা আক্তার(৩৮)আয়শা বেগম(৩০), মনোয়ারা খাতুন(২৮)ইকবাল হোসেন(৪৫), সামশুল আলম(৩৫)সহ প্রায় ১৫ শ্রমিক আহত হয়।
স্থানীয়রা জানান, সকালে মির্জাপুর থানার আজগানা গ্রাম থেকে শ্রমিকদের নিয়ে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার জিএমএক্স কারখানার উদ্দেশে রওনা হয় একটি যাত্রীবাহী বাস। বাসটি কুতুবদিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটোরিকসাকে বাচাঁতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন।

 

 


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।এদের মধ্যে ৬জন শ্রমিককের শারিরিক অবস্থার অবনতি হলে মির্জাপুর কুমুদিনি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: শাহজালাল আহমেদ সোহাগ বলেন সড়ক দুর্ঘটনায় ৩০ জন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ১৬ জন বেশি আঘাত প্রাপ্ত।বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম-বার বলেন, বাস খাদে পড়ার বিষয়ে এখনো কোনো সংবাদ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;