নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে গত ১৮ জুলাই রাতে হাইটেক সিটির ইএটিএল নামক একটি কারখানায় চুরির ঘটনায় করা মামলায় চোর চক্রের ৬ সদস্যকে রোববার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। পরে গতকাল সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠনো হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বক্তারপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আল আমিন বাবু(৩২), মৃত অধিন মিয়ার ছেলে রবিউল ইসলাম গাজী(২২), তোতা মিয়ার ছেলে সুমন মিয়া(৩০), মৃত মধু মিয়ার ছেলে কামরুজ্জামার বাক্কু(২৩) , সুজন মিয়ার ছেলে সুমন আহমেদ রাসেল(২০) ও নুর হোসেনের ছেলে শাওন আজিম(৩৩)। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ও কারখানার মূল্যমান মালামাল চুরি সংগঠিত করে আসছিলো।
পুলিশ সূত্র জানায় গত ১৮ আগষ্ট রাতের যে কোন সময় হাইটেক সিটির একটি কারখানার ডুকে ১৮ টি এসির মুলম্যান যন্ত্রাংস চুরি করে পালিয়ে যায়। এসময় প্রায় দুই লাখ টাকা মুল্যের মালামাল ক্ষতি সাধন হয়। পরে বিষয়টি কারখানা কতৃপক্ষ জানতে পেরে ২৩ আগষ্ট রাতে ওই কারখানার কর্মকর্তা সিরাজুল ইসলাম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করে। পরে পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ও কারখানার সিসি ফুটেজ এর মাধ্যমে চোর চক্রের ৬ সদস্যকে চিহিৃত করে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চুরি চাওয়া মালামাল উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বলেন কারখানায় চুরির মামলায় ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠনো হয়েছে। মালামাল উদ্ধার করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal