নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। বুধবার (১৯ আগস্ট) বিকালে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্দ্যোগে আয়োজিত আলোচনা সভা, আনন্দ মিছিল, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, নীলফামারী জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালি,
প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন,
সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ ও শ্রম দিয়ে আসা তৃণমূলের অনেক নেতাকর্মী যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সংগঠন কে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর মূল চেতনা শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বাড়ানোর অঙ্গীকার। তাই সকল বিভাজন দূর করে বৃহত্তর স্বার্থে সবাইকে একই প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হন।
projonmo21.com Popular bangla online newsportal