সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে চাঞ্চল্যকর আকাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কালিয়াকৈরে চাঞ্চল্যকর আকাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 

পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে রাজধানীর হেলপার আকাশ হত্যার প্রধান আসামি জনি মিয়া(৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করে। পরে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। গ্রেফতারকৃত জনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ত্রিমহন গ্রামের সোনা মিয়ার ছেলে। পুলিশ সূত্র জানায় আকাশ নিহতের পর থেকেই জনি আত্মগোপনে চলে যান। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করে।এদিকে আকাশকে হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দেয় জনি।

 

উল্লেখ্য গত ১৬ আগষ্ট রাতে ট্রাকস্ট্যান্ড এলাকায় মাদকের জেরে পাঁচ বন্ধু মিলে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি কেচি দিয়ে আকাশের পেটে আঘাত করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে এ ঘটনার পরদিন সকালে নিহতের পিতা বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানায় আকাশ হত্যাকাণ্ডের মুল হোতা জনিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;