পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।পরে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল শনিবার সকালে উপজেলার বিশাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ হলো উপজেলার আটাবহ ইউনিয়নে বিশাইদ গ্রামের মঙ্গল চন্দ্র সরকারের মেয়ে ও একই গ্রামের বীরেন্দ্র চন্দ্র সরকারের স্ত্রী মিতু সরকার (৪০)।
পুলিশ সূত্র জানায় শনিবার ভোরে ওই গৃহবধূর স্বামী কাজে চলে গেলে ফাঁকা বাড়িতে নিজ কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এদিকে স্বজনরা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।তবে আত্মহত্যার কারন জানাতে পারেনি পুলিশ। তবে বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এই বিষয়ে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
projonmo21.com Popular bangla online newsportal