সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকা ১৩ বছর বয়সী  নাবালিকাকে জোরপূর্বক বিয়ে দেয়ার অভিযোগ

জলঢাকা ১৩ বছর বয়সী  নাবালিকাকে জোরপূর্বক বিয়ে দেয়ার অভিযোগ

 

 

নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায়  ১৩ বছর বয়সী এক নাবালিকাকে জোরপূর্বক বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত বরপক্ষের ৫ জন এবং ৩ জন ঘটক সহ ৮ জনের বিরুদ্ধে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা।

অভিযোগকারী মোঃ নুর জামাল অভিযোগে উল্লেখ করেন, উপজেলার খারিজা গোলনা গ্রামের তার নাবালিকা মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জীবন আহম্মেদ। মেয়ের বয়স কম হওয়ায় তিনি রাজি না হলে অভিযুক্তরা এবং কয়েকজন ঘটক তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে।

এক পর্যায়ে গত ০৬ জুলাই২০২৬ তারিখে অভিযুক্তরা জোরপূর্বক তার মেয়েকে জীবন আহম্মেদের সাথে বিয়ে দেয়। কিন্তু বিয়ের ৩ দিন পর ০৯জুলাই ২০২৬ তারিখে বর জানায় সে এই বিয়ে মানবে না এবং মেয়েকে তার বাবার বাড়িতে রেখে যায়।

বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তদের দুইজনকে আটক করে। পরে তারা ছাড়া পেয়ে অভিযোগকারীর পরিবারকে মিথ্যা মামলা ও হয়রানির হুমকি দিচ্ছে বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগীর পিতা বলেন, “আমার নাবালিকা মেয়ের জীবন নষ্ট করা  হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম  জানান, অভিযোগটি পেয়েছি তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!