সর্বশেষ :
Home / সারাদেশ / মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এসএ জিন্নাহ কবির (এমপির) 

মাদক ,চাঁদাবাজ,দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি-এসএ জিন্নাহ কবির (এমপির) 

 

আব্দুল আল মামুন,দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

 

 

 

মানিকগঞ্জের দৌলতপুরে মাদক,চাঁদাবাজ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলার সমেতপুর এলাকাবাসীর আয়োজনে এই সভার আয়োজন করা হয়।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী বা ইভটিজার যে দলের লোকই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আমাদের রাষ্ট্রনায়ক ও প্রধান মন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে একটি সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

 

এসময় আরও বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির আহবায়ক কমিটি সদস্য মো. সিরাজুল ইসলাম,সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মো. লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান প্রমুখ।

 

 

 

আয়োজিত এই আলোচনা সভায় দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!