সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত 

জলঢাকায় জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত 

 

নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকা জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে জাতীয়তাবাদী  জুলাই যোদ্ধা আয়োজিত আলোচনা  সভা জাতীয়তাবাদী আহত জুলাই যোদ্ধা ফারুক আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  বিএনপি উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র  ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জলঢাকা পৌর বিএনপির সাবেক সভাপতি  আলহাজ্ব রশিদুল ইসলাম বাঙ্গালী  উপজেলা কৃষক দলের  সভাপতি আমজাদ হোসেন , পৌর বি এন পির সাবেক সাধারণ সম্পাদক  রোকনুজ্জামান চৌধুরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  জাতী যুবদল উপজেলা শাখার সদস্য সচিব শাহিনুর হক বাবু, বক্তব্য রাখেন শ্রমিকদল উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ও মটর শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-কমিটির সাধারণ সম্পাদক  আব্দুর রশিদ, শ্রমিকদল পৌর শাখার সভাপতি ও মটর শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ- কমিটির সভাপতি সিনিয়র মমিনুর রহমান,ট্রাক টেংলড়ির সভাপতি আমিনুর রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীবৃন্দ ও মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা ওমর ফারুক  ও আবু তোরাব ইমন।আলোচনা সভা শেষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!