সর্বশেষ :
Home / সারাদেশ / শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার দিবে

শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার দিবে

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

নীলফামারী প্রতিনিধি:

 

 

শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত করবে।

 

জুলাইয়ের স্বরন সভায় মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মমিনুর রহমান।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট)  সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা বাস স্ট্যান্ডস্থ কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মটর শ্রমিক ইউনিয়নের একটি  বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সংগঠন কার্যালয়ে আয়োজিত  সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে সংগঠনের সভাপতি মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়ন সভাপতি আমিনুর রহমান, মটর শ্রমিকের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা হাফিজুর রহমান ও মটর শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 

সভায় সংগঠনের সভাপতি মমিনুর রহমান আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, জলঢাকার মানুষ সবসময় অন্যায় অত্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। ভবিষ্যতেও এলাকার মানুষের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

তিনি আরও বলেন  শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার সবচেয়ে বড় উপায় হলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

 

সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের শহীদ ও আত্ম ত্যাগীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে এলাকার উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং  মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আলোচনা সভা শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!