সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জলঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ

 

 

নীলফামারীর জলঢাকায় বিএনপি উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গোলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল হকের বিরুদ্ধে স্থানীয় সংবাদ কর্মীদের কাছে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

 

বুধবার(৬আগস্ট ২০২৬)বিকেলে গোলনা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা জহুরুল হক বলেন, গত ৩ আগস্ট সোমবার আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট সহ আমার ও দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে। যা আমার সম্মান ও ভাবমুর্তি নষ্ট হওয়ার কারনে

 

আমি তীব্রভাবে প্রত্যাখ্যান ও প্রতিবাদ জানাচ্ছি।

 

লিখিত বক্তব্যে তিনি বলেছেন, দলের দুঃসময়ে বহুবার নির্যাতিত এবং মামলা হামলার শিকার হওয়ার পরেও দলকে সুসংগঠিত রাখার পাশাপাশি আমি সব সময় এলাকার সাধারণ মানুষের পাশে ছিলাম ও আছি। আজ দেশে বিএনপি সরকারের নানামুখী উন্নয়নমূলক ও আমার জনসেবা মুলক কর্মকাণ্ড দেখে বিরোধী পক্ষ ও চিহ্নিত সন্ত্রাসীদের গায়ে জ্বালা ধরেছে। তাই তারা আমার ভালো কাজ ও জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে আমার ও দলের বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় সাংবাদিকদের সত্য ঘটনা উদঘাটনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনারা সমাজের বিবেক, তাই সঠিক তথ্য অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোলনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বুলেট, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, গোলনা ৩ নং ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি আনজারুল ইসলাম, গোলনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মশিউর রহমান ও যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা সহ নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!