সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি কক্ষ পুড়ে ছাই

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি কক্ষ পুড়ে ছাই

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদরের গোলাম নবী পাইলট হাইস্কুল সংলগ্ন হালিম ডিলারের বাড়িতে অগ্নিকাণ্ডে ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দুপুরে রান্নার সময় গ্যাসের চোলা থেকে অগ্নিকাণ্ডের সুচনা হয়।বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানানো হলেও সময়মত না এসে এবং আগুন না নিভিয়ে শুধু পরিদর্শন করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সুত্র জানায়, সোমবার দুপুরে রান্না করার সময় গ্যাসের চোলা থেকে আগুন লেগে টিনসেড ঘরে ছড়িয়ে পরে। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন দেখে কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়।এবং নিজরাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এদিকে আগুনের ভয়াবহ লেলিহান শীখায় ৬ কক্ষ সহ মালামাল ভস্মীভূত হয়ে যায়। আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে চলে যান অভিযোগ করেন স্থানীয়রা। মদন মিয়া বলেন ফায়ার সার্ভিসের কর্মীরা আরেকটু আগে এসে চেষ্টা করলে এতো ক্ষতি হতো না। তবু যখন এসেছে তারা কোন কাজ না করে দেখে দেখে চলে গেলেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান,আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছি।সেখানে গিয়ে দেখেছি আগুন নিভে গেছে। ৫টি কক্ষ পুড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে তদন্ত করে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!