নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিংয়ে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম)।
গত রবিবার গাজীপুর পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা তার হাতে তুলে দেন।
এ সময় পুলিশ সুপার জেলার সব থানার কর্মকর্তাদের উদ্দেশে জনবান্ধব পুলিশিং আরও জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা, ওয়ারেন্ট তামিল এবং সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম) বলেন, এই সম্মাননা শুধু আমার একার নয়, কালিয়াকৈর থানার প্রতিটি পুলিশ সদস্যের আন্তরিক পরিশ্রম, নিষ্ঠা ও দলগত কাজের স্বীকৃতিসরূপ জনগণের জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মানবিক পুলিশিং নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে সততা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।
অনুষ্ঠানে মাস্টার প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশন) ফেরদৌস জামিল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রাণী সিনহা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক, ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারন তাকে অভিনন্দন জানান।
projonmo21.com Popular bangla online newsportal