নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর, ১৬ই অক্টোবর ২০২২: ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা
একাডেমি ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ ক্রিকেট টুর্নামেন্টে চূড়ান্ত
খেলা আজ (রবিবার)বিদ্যালয় সংলগ্ন নয়নপুর মাঠে অনুষ্ঠিত হয়। গত ১১ই অক্টোবর থেকে শুরু
হওয়া এই প্রতিযোগিতায় সোসাইটির প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর থেকে পৃথকভাবে
বালক ও বালিকাদের দুর্বার, দুরন্ত, দুর্জয় ও দিগন্ত নামক চারটি হাউজ অংশগ্রহণ করে।

ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ,সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর
প্রাথমিক স্তর থেকে বালকদের খেলায় চ্যাম্পিয়ন হয় দুর্বার হাউজ ও রানার-আপ হয় দুর্জয়
হাউজ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ষষ্ঠ শ্রেণির আহনাফ নিয়াজ। প্রাথমিক স্তরের বালিকাদের
খেলায় দুর্বার হাউজ চ্যাম্পিয়ন ও দুর্জয় হাউজ রানার-আপ হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়
পঞ্চম শ্রেণির রাফসা। মাধ্যমিক ন্তরে বালকদের খেলায় চ্যাম্পিয়ন হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন
দিগন্ত হাউজ ও রানার-আপ হয় দুরন্ত হাউজ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নবম শ্রেণির সাব্বির।
মাধ্যমিক ন্তরে বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় দুর্জয় হাউজ ও রানার-আপ হয় দুর্বার হাউজ।

ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ,সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দশম শ্রেণির মুক্তা। উচ্চ মাধ্যমিক স্তরে বালকদের খেলায়
চ্যাম্পিয়ন হয় দুর্জয় হাউজ এবং রানার-আপ হয় দুর্বার হাউজ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়
একাদশ শ্রেণির হাসান। উচ্চ মাধ্যমিক স্তরে বালিকাদের খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুর্বার হাউজ
আবারও চ্যাম্পিয়ন ও দিগন্ত হাউজ রানার-আপ হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় একাদশ শ্রেণির
তৃষা।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক, শিশু-সংগঠক
ও শিক্ষাবিদ প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।
projonmo21.com Popular bangla online newsportal