নিজস্ব প্রতিবেদক,গাজপুর:
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে একটি খাবার হোটেলে ডাকাতিকালে একজনকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। এসময় আরো ৯ ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় ডাকাতির কাছে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পরে দুপুরে তাকে বিজ্ঞ আদারতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত ওই ডাকাত হলো বিশ্বাসপাড়া এলাকার মোঃ শুকুর আলীর ছেলে সৌরভ হোসেন(২২)| তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় মঙ্গলবার ভোরে সৌরভ, সাগর,বাদল,রাকিবসহ ১০ জনের একটি ডাকাতদল মোটরবাইক যোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় একটি জমিদার নামে খাবার হোটেল ঢুকে হোটেল ম্যানেজারকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ক্যাশের টাকা লুটপাট চালায়। এসময় হোটেল থাকা লোকজনের ডাক চিৎকার আশেপাশে লোকজন ছুটে আসলে ততক্ষণে অন্যান্য ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও সৌরভ নামে এক ডাকাত সদস্যকে আটক করে স্থানীয় লোকজন। পরে ওই সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়র। এসময় অন্যানরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও দুটি মোটরসাইকেল আটক করে এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি দেশীর চাকু উদ্ধার করে। এছাড়াও দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন স্থানে মানুষকে অস্ত্রেও মুখে জিম্মি করে ডাকাতি সংগঠিত করে আসছে। কত কয়েকমান মাস আগে সৌরভ শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি আকাশের সঙ্গে টাঙ্গাইল থেকে র্যাবে হাতে গ্রেফতার হয়। এদিকে ওই মামলায় জামিনে বের হয়ে ফের ডাকাতির কাজে জরিয়ে পড়ে।
এদিকে ডাকাত সদস্য সৌরভের নামে একাধিক ডাকাতি মামলা আছে বলে জানিয়েছে থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম ।তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যরা সবাই পিচ্চি আকাশ বাহিনীর সদস্য। তবে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
projonmo21.com Popular bangla online newsportal