সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় সংসদ সদস্যদের কার্যালয় উদ্বোধন 

জলঢাকায় সংসদ সদস্যদের কার্যালয় উদ্বোধন 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় সংসদ সদস্যদের কার্যালয় উদ্বোধন।

 

সোমবার বিকালে উপজেলা পরিষদের সাবেক প্রশাসনিক ভবনের দ্বিতীয় তালায় নীলফামারী -৩ জলঢাকা আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি  ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম এর কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন দুই সাংসদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী,জেলা বিএনপির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী,জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের সম্পাদক সাদের হোসেন সাদের,জামায়াতের উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোয়াম্মান আল হাসান,পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম বাঙালি, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান,সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন,জামায়াতের সহকারী সেক্রেটারী মুজাহিদ মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, যুব দলের সদস্য সচিব শাহিনুর হক বাবু,রির্পোটার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!