সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, বিদেশ পালাতে গিয়ে ইমিগ্রেশন থেকে স্বামী গ্রেফতার

গাজীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, বিদেশ পালাতে গিয়ে ইমিগ্রেশন থেকে স্বামী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আহমদ নগর এলাকায় গৃহবধূ সম্পা আক্তার(৩২) নামে এক গৃহবধুর রসহ্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী মিরাজুল ইসলাম রাসেলকে(৩৫) কে সিঙ্গাপুর পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তজার্তিক এয়ারপোর্টের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই ব্যক্তি হলো উপজেলার সফিপুর বাজার আহমদ নগর চৌরাস্তা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

 

 

পুলিশ সুত্র জানায় গত ১৮ জুলাই রাতে আড়াইটার দিকে ¯^জনদের জানান স্ত্রী সম্পা ঘরের ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতাল নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে বিষয়টি কাশিমপুর থানা পুলিশকে বিষয়টি হাসপাতাল কতৃপক্ষ অবগত করলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে নিহত ওই গৃহবধুর স্বজনদের দাবি তাকে হত্যা করে ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্নহত্যার চেষ্টা ঘটনা সাজিয়ে মৃত্যুর ঘটনাকে ভিন্নখ্যাতে নেয়ার চেষ্টা করছে।

 

এদিকে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হলেও ঘটনার পর থেকেই স্বামী রাসেল গা ঢাকা দেয়| এমনকি স্ত্রীর জানাজায় অংশ না নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এয়ারপোর্ট থেকে তাকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন স্ত্রীর মৃত্যুও ঘটনায় স্বামী রাসেল বিদেশ পালিয়ে যাওয়ার সময় তাকে এয়ারপের্টে থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!