সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুরে শিশু ধর্ষনের চেষ্টার ঘটনায় মামলা, অভিযুক্ত পলাতক

গাজীপুরে শিশু ধর্ষনের চেষ্টার ঘটনায় মামলা, অভিযুক্ত পলাতক

 

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িযা সিরাজপুর গ্রামে গত ১৮ জুলাই বিকালে প্রাইভেট পড়তে গিয়ে এক নারী শিশুকে(৬) ধর্ষণের চেষ্টায় ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যাক্তি পলাতক রয়েছে।

অভিযুক্ত ব্যক্তি হলো একই এলাকার সিরাজ দেওয়ানের ছেলে ইসমাইল হোসেন(২২)।

পুলিশ সূত্র জানায় ১৮ জুলাই বিকালে ওই শিশুর বাড়ির পাশে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে তার স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে যায়। এসময় ওই শিক্ষিকা বাড়িতে না থাকায় শিশুটি বাড়িতে ফেরার পথে নির্জনস্থানে ওই শিশুটিকে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি রাতেই বাড়িতে ফিরে বাবা মাকে বিষয়টি জানায়। পরে ১৯ জুলাই রাতে ইসমাইল হোসেনকে অভিযুক্ত করে ওই ভু&ক্তভোগী শিশুটির মা বাদি হয়ে কালিযাকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর থেকেই ইসমাইল পলাতক রয়েছে।

 

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!