নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য’র উদ্যোগে অতি বর্ষণে পানিবন্দি ক্ষতিগ্রস্থ গরিব, কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রোববার (১৯জুলাই)সকালে পৌরসভার মিলন আয়তনে এ খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।
জানা গেছে, একটি পৌরসভা,৯টি ইউনিয়ন ও গাজীপুর সিটি করপোরেশনের এক অংশ নিয়ে গাজীপুর -১ আসন গঠিত হয়েছে। গত ৯জুলাই টানা বর্ষণে ফলে গাজীপুর-১আসনের সংসদ সদস্য’র উদ্যোগে রোববার সকালে পৌরসভার হলরুমে খাদ্য সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন। পরে দিনব্যাপী
গাজীপুর ১ আসনের .১৪টি পয়েন্টে একযোগে পানিবন্দি ক্ষতিগ্রস্থ গরিব, কর্মহীন, অসহায় ও দুস্থ ৭ হাজার পরিবা সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এসব খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে,৩কেজি চাল, আধা কেজি ডাল,১কেজি আলু, আধা কেজি তেল, লবন, সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পেয়ে খুশি পানিবন্দী মানুষ।
এসময় এমপি বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমায়ূন কবির খান, বিএনপি’র কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ভি,পি আ,ন,ম ইব্রাহিম খলিল,বিএনপির উপজেলা সাবেক সভাপতি হেলাল উদ্দিন সহ বিএনপির নেতাকর্মীরা।
projonmo21.com Popular bangla online newsportal