সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ ঘোষণা, জরিমানা আদায়

কালীগঞ্জে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ ঘোষণা, জরিমানা আদায়

 

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কৃষিজমিতে অবৈধ বালু ভরাট বন্ধ ঘোষণা ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু ভরাট কার্যক্রমে ব্যবহৃত ড্রেজার ও পাইপসহ সব সরঞ্জাম দ্রæত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকায় বাইপাস-সংলগ্ন পেট্রল পাম্পের আশপাশের কৃষিজমিতে অবৈধভাবে চলা বালু ভরাট কার্যক্রম বন্ধ ঘোষণা করে মোবাইল কোর্টে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এই অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শীতলক্ষ্যা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে পৌরসভার উত্তর ভাদার্ত্তী এলাকার কৃষিজমিতে বালু ভরাট করছিল স্থানীয় একটি অসাধু চক্র। বিষয়টি নজরে এলে রোববার সকালে সরেজমিনে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনার সত্যতা পেয়ে অনুমতি ছাড়া কৃষিজমিতে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বালু ভরাট কার্যক্রম বন্ধ ঘোষণা করে ব্যবহৃত ড্রেজার ও পাইপসহ সব সরঞ্জাম দ্রæ সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।

জরিমানার অর্থ পরিশোধ করেন বালু ভরাটে যুক্ত ড্রেজারের প্রতিনিধি  কালীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড  ঘোনাপাড়া এলাকার মৃত করিম মিয়ার ছেলে আবুল কালাম (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, কোনোভাবে কৃষি জমি ভরাট করা যাবে না। যারা এই কাজে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!