নীলফামারী প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকায় জামায়াত ইসলামীর উদ্যোগে মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকালে
উপজেলা জামায়াত ইসলামীর উদ্দ্যোগে জুলাই দিবস পালন উপলক্ষে সংগঠন কার্যালয় হতে
একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সংগঠন কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক সাদের
হোসেন , সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, সহকারী সেক্রেটারী মুজাহিদ মাসুম, পৌর আমীর মোজাম্মেল হক প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, জাতির সংকটময় মুহূর্তে শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ ও সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা বলেন, শহীদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।
সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal