সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের কারাদণ্ড

 

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে এক মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর এলাকায় ৪ জন যুবক বসে মাদক সেবন করছিল। কালীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডাদেশ প্রদান করা হয়।

দÐপ্রাপ্তরা হলেন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মেহেদী হাসান(১৮), মোক্তারপুর ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন সেতু(২৭), পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার সোনাপাতা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. ই¯্রাফিল(২২), বাগেরহাট জেলার রামপাল থানার সাকসিরি গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার(২৮)।

এদিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম মোকলেছকে সরকারি অনুমোদন ব্যতীত কৃষি জমির শ্রেণির পরিবর্তন করে বালু ভরাটের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকের বিরোধী প্রশাসনের অভিযান ও দÐ চলমান রয়েছে। কৃষি জমি ভরাট করা দন্ডনীয় অপরাধ। যারা কৃষি জমি ভরাট করবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং আর্থিক জরিমানা করা হবে।

 

এই সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর কালীগঞ্জ থানার এসআই হায়াতুর রহমান, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!