পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে প্রায় দশ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে আছে। তাদের চলাচলের একমাত্র ভরসা নৌকা। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌর বাসিন্দারা।
সোমবার(১৩জুলাই) পৌরসভার হরিণহাটি গিয়ে এমনি চিত্র দেখা গেছে।
জানা গেছে, কালিয়াকৈর পৌরসভাটি নামে মাত্র প্রথম শ্রেণী। ২০০১সালে পৌরসভাটি গঠিত হয়। স্থানীয়দের অভিযোগ,, পৌরসভা গঠণের পর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনের ওপর দোকানপাট, বাসাবাড়ি, শিল্প কারখানা গড়ে তোলাসহ নানা কারণে প্রতি বর্ষায় একই দুর্ভোগের মুখোমুখি হতে হয় । পৌরসভায় প্রায় ২দুই শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। অনেক শিল্প কারখানা পানিতে ডুবে গেছে ফলে ১০থেকে ১৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছেন কতৃপক্ষ। বন্ধ রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সবচাইতে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে যান চলাচল, শিক্ষা কার্যক্রম ও শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতে। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে নষ্ট হয়েছে আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। অনেক পরিবারে রান্না-বান্না বন্ধ হয়ে গেছে। যার ফলে শুকনো খাবার খেয়ে দিন কাটছে।
এদিকে পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা এএইচ এম ফখরুল হোসাইন জানিয়েছে, জমে থাকা পানি দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি বাসাবাড়িতে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal