সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে. এম. ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকাল ৫টায় সালথা উপজেলার মাঝারদিয়া নূরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসায় সালথা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ।
এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সালথা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি আরিয়ান ইসলাম হৃদয় ও মো. রাজিব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন লিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন এবং প্রচার সম্পাদক আকরাম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদল নেতা ইমরান হোসেন, মাঝারদিয়া ইউনিয়ন যুবদল নেতা রহমত মোল্যা, কিরণ, জাহিদ, মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা শিহাব হোসেন তামিম, মিজানুর রহমান, নীরব হোসেন ও সাব্বির হোসেনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মরহুম কে. এম. ওবায়দুর রহমানের রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal