সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে তিন যুবকের বিনাশ্রমে কারদন্ড

কালিয়াকৈরে তিন যুবকের বিনাশ্রমে কারদন্ড

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে আপন পিতাকে আঘাত করার অপরাধে একজন ও মাদক সেবনের দায়ে দুই যুবকের বিনাশ্রমে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত| পরে তাদেরকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়|

গতকাল বৃস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন তার নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন|

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার পূর্বচান্দরা এলাকার শাহজাহান আলীর ছেলে সোহেল রানা (২৮), বাড়ইপাড়া এলাকার নুরুজ্জামানের ছেলে পারভেজ আহমেদ(১৯) ও মন্টু মিয়ার ছেলে বাবু মিয়া(২০)|

পুলিশ ও ভ্রাম্যমান সূত্র জানায় গত বুধবার রাতের মাদক সেবনের সময় দুই যুবককে গ্রেফতার করে পুলিশ| পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে দুইজনকে ১ মাসের বিনাশ্রম কারদন্ড ও পারিবারিক কলহের কারনে আপন পিতাকে মারধোরের অভিযোগে সোহেল কে ১ বছরের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত|

 

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন আপন পিতাকে মারধরের অভিযোগে একজন ও মাদক সেবানের দায়ে দুইজন| তিনজনে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!