কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটারসাইকেল ও অটোরিকসা মুখোমুখি সংর্ঘষে বাবুল ঘোষ(৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে|
আহত ওই যুবক হলো মানিকগজ্ঞের ঘিউর উপজেলার চক কস্তা গ্রামের সৃষ্ট কান্ত ঘোষের ছেলে| সে উপজেলার কালামপুর এলাকায় সপরিবারে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকরি করে|
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার বিকালে ওই যুবক কালামপুর থেকে মোটরসাইকেল যুগে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলো| পথিমধ্যে লতিফপুর থানার সামনে আসলে বিপরিত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির একটি অটোরিকসার সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটলে সে গুরুতর আহত হয়| এসময় তার মাথা ফেটে যায় ও গলার শ্বাসনালী কেটে যায়| এদেিক স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে| পরে সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে গাজীপুর শাহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়|
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন মোটরসাইকেল দূর্ঘনায় যুবক আহত হয়েছে| তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
projonmo21.com Popular bangla online newsportal