সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বৃষ্টির পানিতে পৌর এলাকা প্লাবিত,জনজীবন স্থবির

কালিয়াকৈরে বৃষ্টির পানিতে পৌর এলাকা প্লাবিত,জনজীবন স্থবির

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর গতকাল বৃহস্পতিবার ভোরে টানা বৃষ্টির বাড়ি বর্ষণে পৌরসভার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে| এদিকে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে এখনো মুক্তি পাননি বাসিন্দারা| টানা ভারী বর্ষণে পৌরসভার বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে|

সকালে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে|

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে কালিয়াকৈর পৌরসভা গঠিত হলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য ভারী বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা| ফলে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন|

পৌরসভা এলাকায় প্রায় তিন শতাধিক শিল্পকারখানা রয়েছে| জলাবদ্ধতার কারণে এসব কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে| একই সঙ্গে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষও প্রতিদিন নানা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা|

এদিকে সোহান আহমেদ ও জাকির হোসেন নামে দুই স্থানীয় বাসিন্দা জানায় কয়েকদিন আগের বৃষ্টিতে প্রায় ৫ দিন জলাবদ্বতার কারনে আমাদের অনেক ক্ষতি হয়েছে& তাছাড়া দোকানে ও বাসাবড়িতে পানি ডুকে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে| ওই ক্ষতি পুষিয়ে না উঠতেই আজকে আবার টানা দুই ঘন্টার বৃষ্টিতে পানি বন্ধি হয়ে পড়েছি| সকাল থেকেই পানি বন্ধি হয়ে পড়েছি এখনো পর্যন্ত কোন জনপ্রতিনিধি আমাদের খোজ খবর নেয়নি|

 

এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, ‘জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!