হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে।
ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় গোলমুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব গোলমুন্ডা ঘোড়ামারা এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত ছাত্র আকরাম হোসেনের নামে মঙ্গলবার (৭ জুলাই) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন চেষ্টার অভিযোগে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা ভিকটিমের বাবা ।
অভিযুক্ত ব্যাক্তি গোলমুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব গোলমুন্ডা ঘোড়ামারা এলাকার আমজাদ হোসেনের ছেলে আকরাম হোসেন।
ভিকটিমের বাবা এ মামলার বাদী বলেন, আমার মেয়ে ম ৫ম শ্রেণীর ছাত্রী। ৭ জুলাই মঙ্গলবার আমার মেয়ে বিকেলে দোকান থেকে খরচ করে বাড়ী আসার পথে ছাত্র আকরাম হোসেন আমার স্কুল পড়ুয়া মেয়েকে পিছন থেকে জোরপূর্বক জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এসময় আমার মেয়ে চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে বাঁশ ঝারের ভিতর নিয়ে গিয়ে জোরপূর্বক পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে আটক করলে ছেলের লোকজন লাঠি সহ এসে তাকে নিয়ে যায়। এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়।
এবিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে কলেজ ছাত্র আকরাম হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দেওয়া হয়েছে। এটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
projonmo21.com Popular bangla online newsportal