নীলফামারী প্রতিনিধি
গনভোটের গন রায় বাস্তবায়ন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহন,সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করা এবং জনদূর্ভোগ নিরসনের দাবীতে ১১ জুলাই দুপুরে রংপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় জামায়াতের প্রচার পত্র বিতরন।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাদের হোসেন সাদের,জামায়াতের উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান,পৌর সেক্রেটারী আব্দুর রাজ্জাক রিংকু, সহ সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ পথচারী, ব্যবসায়ি, অটো,রিক্সা, ভ্যান চালকদের সঙ্গে কুশর বিনিময় করেন ও ১১ জুলাই ১১ দলীয় ঐক্য জোটের বিভাগীয়
সমাবেশে যোগদান করার আহবান জানিয়ে প্রচার পত্র বিতরণ করেন।
projonmo21.com Popular bangla online newsportal