সর্বশেষ :
Home / সারাদেশ / নীলফামারীতে বিদ্যালয়ের শিক্ষক ও  শ্রেনী কক্ষের সংকটের কারনে পাঠদান কার্যক্রম ব্যহত

নীলফামারীতে বিদ্যালয়ের শিক্ষক ও  শ্রেনী কক্ষের সংকটের কারনে পাঠদান কার্যক্রম ব্যহত

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী প্রতিনিধি

 

প্রয়োজনের তুলনায় অর্ধেক শ্রেণিকক্ষ, আর শিক্ষক স্বল্পতা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নীলফামারীর সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা নিন্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এই প্রতিষ্ঠানের ৫টি শ্রেণীর প্রায় ২৬০ জন শিক্ষার্থীর জন্য ১০;টি কক্ষের প্রয়োজন হলেও আছে ৫ টি। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে রয়েছে শিক্ষক সংকটও। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষকের বিপরীতে  কর্মরত আছেন  ৬ জন শিক্ষক। আর দুজন শিক্ষক নেওয়া হয়েছে মাসিক চুক্তিতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অব্যাহত  রাখের জন্য। তাদের মাসিক বেতন শিক্ষকরাই প্রদান করেন।

 

রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা গেছে, সদর উপজেলার কচুকাটা  ইউনিয়নের কচুকাটা নিন্মমাধ্যমিক টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এবং এমপিও ভুক্ত হয় ২০২২ সালে। প্রতিষ্ঠানটিতে সময়ের ব্যবধানে শিক্ষার্থী বেড়ে যাওয়ায় শ্রেনি কক্ষের সংকট সৃষ্টি হয়। এদিকে শ্রেণিকক্ষের অভাবে এক কক্ষে চলে পাঠদান। ফলে লেখাপড়ায় ব্যাহত হচ্ছে।

 

ওই এলাকার বাসিন্দা  হাসান মামুন বলেন, বছরের শুরুতে আমার এক সন্তানকে এ বিদ্যালয়ে ভর্তি করাতে এসে জানলাম প্রতিষ্ঠানের একডেমিক ভবন ও শিক্ষক সংকট রয়েছে। তবু ভর্তি করিয়েছি। ভবন ও শিক্ষক সংকটের বিষয়টি দ্রুত সমাধান করা জরুরি।

 

’ভবন ও শিক্ষক সংকটের কথা জানিয়ে এক শিক্ষক বলেন, ‘নবম দশম শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য আর মানবিক শাখা থাকলেও একই কক্ষে পাঠদান করায় শিক্ষার গুণগত মান রক্ষা হচ্ছে না।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ফেরদৌস আলম বলেন, ভবন ও শিক্ষক সংকট রয়েছে প্রতিষ্ঠার পর থেকে। তবে ভবন ও শিক্ষক সংকটের কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

এলাকাবাসীর দাবী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়টিতে শিক্ষক  একাডেমিক ভবন সংকটসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাদানের দাবী জানান।

 

জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদানের জন্য নতুন একটি ভবন ও শিক্ষক খুবই জরুরি। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি তুলে ধরবো।

 

এ বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম  সদর উপজেলার বলেন কচুকাটা ইউনিয়নের বাজার সংলগ্ন কচুকাটা নিন্মমাধ্যমিক বিদ্যালযের একাডেমিক ভবন সংকটের কারণে পাঠদান বিঘ্ন হওয়ার বিষয়টি প্রতিষ্ঠান প্রধান আমাকে জানিয়েছেন। বিদ্যালয়ে নতুন একটি একাডেমিক ভবন নির্মাণের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!