কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রাদুকা কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দন নামে এক শ্রমিক আহত হয়েছেন।
কারখানার সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর এলাকায় রাদুকা কারখানার আনুমানিক ৮টার দিকে কারখানার ভেতরে কাজ করার সময় চন্দন বিদ্যুৎপৃষ্টি ছিটকে পড়ে যায়। এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাদুকা কারখানার জিএম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানায় কর্মরত শ্রমিক চন্দন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। তবে সে এখন সুস্থ্য আছে।
projonmo21.com Popular bangla online newsportal