নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে সংসদ সদস্য,নির্বাহী কর্মর্কতা ও থানার ওসির জাল সাক্ষর তৈরি করে ও বিএনপির ব্যানারে দিয়ে তৈরি করা একটি ভূয়া অটোরিকসা সমিতির এক সদস্যকে চাদা আদায়ের সময় আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী| এসময় ওই সদস্যের কাছ থেকে বেশ কিছু ভুয়া আইডির্কাড, স্টিকার, লিফলেট ও ব্যানার উদ্ধার করে পুলিশ| গ্রেফতারকৃত ওই যুবক হলো বগুড়ার সোনাতলা উপজেলার ডেঙ্গাল কান্দি গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুল মমিন(৪৫)|
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় একটি চক্র কয়েকদিন ধরে গাজীপুর-১ আসনের এমপি, উপজেলা নির্বাহী কর্মর্কতা ও থানার ওসির জাল সাক্ষর দিয়ে তৈরি করা একটি অটোরিকসা সমিতি তৈরি করে সদস্য নবায়নের নামে প্রতি অটেরিকসা চালকের কাছ থেকে ১০০০ টাকা আাদায়ের সময় জনতা তাকে হাতে নাতে আটক করে| এসময় তারকাছে থাকা বেশ কিছু লিফলেট ,ব্যানার ও আইডির্কাড পায় এলাকাবাসী| সেখানে বিএনপির চেয়ারাপার্সন তারেক রহমান, খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হয়| কিন্তু এক পাশে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের ছবি ব্যবহার করে উপরে লেখা ”বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক লীগ” নামে লগো ব্যাবহার করে সংগঠনটি ˆতরি করা হয়| যার কোন বৈধতা নেই| ঠিকানা ব্যবহার করা হয়েছে ঢাকা নিষিদ্ধ সংগঠন আ’লীগ কার্যালয়ের পরে বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে|
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন এমপি,ইউএনও. থানার ওসির সাক্ষর নকল করে তৈরি করা ভূয়া অটোরিকসা সমিতির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে| এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন|
projonmo21.com Popular bangla online newsportal