সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈরে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান

 

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড কলেজ রোড এলাকায় সড়ক ও জনপথের জায়গা দখল উচ্ছেদ অভিযান করেছে ভ্রাম্যমান আদালত ও সড়ক ও জণপথ কতৃপক্ষ|

রোববার সকালে উপজেলা সহাকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে কালিয়াকৈর টু ধামরাই আঞ্চলিক সড়কের কলেজ রোডে এ অভিযান পরিচালিত হয়|

ভ্রাম্যমান আদালত সূত্র জানায় ধামরাই আঞ্চলিক সড়কের কলেজ রোডে সড়ক ও জনপথের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মান করে ভোগ দখল করে আসছিলো| পরে রোববার সকালে অভিযান চালায় ভ্রাম্যামন আদালত ও সড়ক জনপথ কতৃপক্ষ| এসময় সেখানের দখলে থাকা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়|

উচ্ছেদ অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান, সহাকারী উপ-প্রকৌশলী অভি রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা উপস্থিত ছিলেন|

উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান বলেন দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জমি দখল করে স্থাপনা ˆতরি করেছিলো একটি মহল| তাদেরকে একাধিকবার নোটিস পাঠিয়েও যখন স্থাপনা সড়িয়ে নেয়নি| বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে| এটা সড়ক ও জনপথের জমি এখানে স্থাপনা ˆতরির কোন নিয়ম নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!