কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দূর্ঘটনায় নবম শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন| এ ঘটনায় জিহাদ(১৫) ও জাবেদ(১৪) দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে| পরে স্থানীয়রা আহত দুই শিক্ষার্থী গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করে|
গত শুক্রবার রাতের সাড়ে নয়টার দিকে গাজীপুর কাশিমপুর মেট্রোথানাধীন জিরানী টু সফিপুর বাজার আঞ্চলিক সড়কের মাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে|
নিহত ওই শিক্ষার্থী হলো মাধবপুর এলাকার আক্কাস আলী তনয়ের ছেলে মাহিন বাবু(১৫)| তারা তিন জনেই স্থানীয় আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী|
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় ওই তিন শিক্ষার্থী জিরানী বাজার থেকে মোটরসাইকেল যুগে সফিপুর আন্দারমানিকের দিকে যাচ্ছিলো পথিমধ্যে মাধবপুর এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ˆবদ্যুতিক খুটির সাথে সজোরে ধাক্কা লাগে| এসময় মাহিন বাবু ঘটনাস্থরেই মৃত্যু বরণ করে| এসময় স্থানীয়রা সাথে দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করেন| এ ঘটনায় শিক্ষার্থীদের পরিবারে শোকের মাতম চলছে|
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনা শুনেছি| তবে ঘটনাস্থল কাশিমপুর থানা এলাকায়| বিষয়টি ওই থানার পুলিশ দেখবে|
projonmo21.com Popular bangla online newsportal