নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন’-এর আওতাধীন ‘শ্রম কল্যাণ কমিটির কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
৩রা জুলাই (শুক্রবার) সন্ধ্যায় স্থ পেট্রোল পাম্পের রংপুর সড়কের পাশে সংগঠনের কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী, উদ্বোধক ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর আলম। নবগঠিত কমিটির সভাপতি রউফুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
স্থানীয় নেতৃবৃন্দ।।
বক্তারা পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ সাধন এবং পরিবহন খাতকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেনও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
পরে অতিথিবৃন্দ সংগঠনের কার্যালয় ও কার্যক্রম উদ্বোধন করেন।
projonmo21.com Popular bangla online newsportal