কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন বলেছেন, অনুদানের টাকা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে যেন ব্যয় করা হয়। আমরা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনুদান দিচ্ছি। যারা অনুদান পেয়েছেন আশা রাখি সততা ও আন্তরিকতার সাথে অনুদানের টাকা প্রতিষ্ঠানের জন্য ব্যয় করবেন। যদি সততার ব্যত্যয় ঘটে; এমন প্রমাণ পাওয়া যায়। তবে পরবর্তীতে সেইসব প্রতিষ্ঠান বা ব্যক্তিদের আর কোনো অনুদান দেয়া হবে না। শিক্ষা ও ধর্মী প্রতিষ্ঠানে যেন কাজগুলো সুন্দরভাবে করা হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) চাল ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মানবিক সহায়তা আর্থিক চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।
বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘বিপর্যয়ে মানুষের পাশে, আমরা সর্বদা আপনার সাথে’-এই ¯েøাগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে টিআর ও আর্থিক চেক বিতরণ করা হয়। গাজীপুর-৫ সংসদীয় আসনের ৮৩ টি মসজিদ, এতিমখানা ,মাদ্রাসা, গির্জা ও মন্দির ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ১ কোটি ৭০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে শুক্রবার সকালে নাগরী ইউনিয়ন পরিষদ চত্বরে ৩ শত উপকারভোগীদের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করেন সাংসদ মিলন। পরে বক্তারপুর ইউনিয়ন ও তুমলিয়া ইউনিয়ন পরিষদের ৬শত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারন সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সাবেক পৌর মেয়র মো.লুৎফুর রহমান, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal