নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় নিজস্ব অর্থায়নে নির্মিত ব্রীজ উদ্বোধন।
শুক্রবার বিকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শ্যামপুর পাড়ায় ধুম নদীর উপর এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে নির্মিত কাঠের ব্রীজের উদ্বোধন উপলক্ষে ব্রীজ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা ব্রীজ বাস্তবায়ন কমিটির সভাপতি শরিফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গত জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকা আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও এলাকার সন্তান রোহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী রাজ্জাক পারভেজ কলিন চৌধুরী, সমাজ সেবক খোরশেদ আলম, বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি রশিদুল ইসলাম, ব্যবসায়ী আনেয়ারুল হক, শিক্ষক আমজাদ হোসেন, সমাজ সেবক মফিদুল ইসলাম, প্রমুখ।
পরে প্রধান অতিথি জনগণের চলাচলের জন্য এলাকাবাসীর অর্থায়নে নির্মিত কাঠের ব্রীজের ফিতা কেটে উদ্বোধন করেন।
projonmo21.com Popular bangla online newsportal