সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে মাদক সেবন করায় তিন যুবককে কারাদন্ড

কালীগঞ্জে মাদক সেবন করায় তিন যুবককে কারাদন্ড

 

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবন করার অপরাধে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদÐ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সওয়ার লিমা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ওই তিন যুবককে কারাদÐ প্রদান করেন।

দÐপ্রাপ্তরা হলেন, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মারফত আলীর ছেলে মো. সুজন (২৬), একই ইউনিয়নের ফুলদী গ্রামের মৃত আমির উদ্দিন পাঠানের ছেলে মো. সুজন পাঠান (৩৮) এবং তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের মৃত চাঁন মিয়া কাজীর ছেলে সাইফুল ইসলাম কাজী(৪০)।

পাশাপাশি গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দশজন চালককে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় দশটি মামলায় ৫ হাজার ১শত টাকা চালকদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে এবং সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!