সর্বশেষ :
Home / সারাদেশ / ডিমলায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও এলাকাবাসীর 

ডিমলায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও এলাকাবাসীর 

 

নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর ডিমলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামে জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে দুই দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে।

 

হামালার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানায় মামলা না নেওয়ায় এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান  বন্ধকের পাওনা টাকা নিয়ে দক্ষিণ তিত পাড়া গ্রামে শতাধিক সশস্ত্র ব্যক্তির দুই দফা হামলায় অন্তত ১০ জন আহত এবং ৪টি বসতবাড়িতে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় হামলায় আহতরা থানায় মামলা করতে গেলে তদন্তকারী কর্মকর্তা প্রথমে মামলা রেকর্ড করার আশ্বাস দেন। পরে তিনি  মামলা রেকর্ড না করে নানা তালবাহানা শুরু করেন এবং বিষয়টি আপস-মীমাংসার কথা বলে ভুক্তভোগীদের ফিরিয়ে দেন।

 

পুলিশের এমন গড়িমসি ও পক্ষপাতমূলক আচরণের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ডিমলা থানা ঘেরাও করে মামলা গ্রহন করা সহ অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ডিমলা থানা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!