সর্বশেষ :
Home / সারাদেশ / ডিমলা  মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু 

ডিমলা  মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু 

 

 

নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর ডিমলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার তিতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার তিতপাড়া এলাকার আজিজুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি ঢাকার সাভারের একটি কলেজে বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছুটিতে বাড়িতে এসে স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে যান সাকিব ও তার চাচা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ডিমলা থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি সত্য। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটন বলেই জানা গেছে। এ ঘটনয় কোনো অভিযোগ বা মামলা হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!