সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

কালিয়াকৈরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আন্দার মানিক পূর্বপাড়া এলাকায় গত বুধবার রাতে ভাড়া বাসা থেকে এক গৃহবধুর ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেচানো অবস্থায ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ| পরে গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়|

ওই গৃহবধু হলো বগুড়ার শিবগজ্ঞ উপজেলার চকদেওলী গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও রংপুর সদর এলাকার নাজমুল হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার(২০)| সে ¯^ামীর সাথে সফিপুর আন্দারমানিক পূর্বপাড়া এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতো| তাদের ঘরে ৭ মাস বয়সি একটি কন্যা সন্তান রয়েছে|

 

পুলিশ সূত্র জানায় গত দুই বছর আগে নাজমুলের সাথে জাকিয়ার সাথে পরিবারিক ভাবে বিয়ে হয়| তবে জাকিয়ার কিছুটা মানসিক সমস্যা ছিলো| পরিবারের ভাস্যমতে প্রায় সামান্য বিষয়টি উত্তেজিত হয়ে পড়তো| এদিকে বুধবার বিকালে নাজমুল তার মেয়েকে বেড়াতে যায়| এর এক ঘন্টাপর বাড়িতে ফিরে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ পায়| এদিকে অনেক ডাকাডাকির পর কোন সারাশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে দেখে ওই গৃহবধুর ঝুলন্তা লাশ| পরে বিষয়টি পুলিশকে জানালে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়|এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রজু করা হয়েছে|

 

মৌচাক ফাড়ি পুলিশের ইনর্চাজ শামিম হোসেন বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে| এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!