সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ, সম্পাদক সোহেল

সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ, সম্পাদক সোহেল

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. রেজাউল ইসলাম (রাজ) সভাপতি এবং সোহেল মাতুব্বর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

 

সোমবার (২২ জুন) রাতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন ও ঘোষণা দেওয়া হয়।

 

ঘোষিত কমিটিতে মো. সাব্বির আহমেদ রাকিবকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আরিয়ান ইসলাম হৃদয়, মো. রাজীব হোসেন ও মো. আল মামুন।

 

এছাড়া মো. রিশাদ শেখকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. মেহেদী হাসান (সোহাগ) ও মো. লিমন তালুকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

কমিটির অন্যান্য পদে রয়েছেন মো. তানভীর হোসেন লিঠু সাংগঠনিক সম্পাদক, মো. মাসুম বিল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মো. মুরাদ হোসেন দপ্তর সম্পাদক, মো. সালমান মুন্সী প্রচার সম্পাদক, মো. আকরাম ইসলাম অর্থ সম্পাদক এবং মো. সুমন হোসেন ক্রীড়া সম্পাদক।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর জানান, জেলা ছাত্রদল ১৫ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন করেছে। তিনি বলেন, সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে শক্তিশালী করতে দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে জেলা কমিটির কাছে জমা দেওয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;