সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে অপহরণ মামলায় দুই যুবক গ্রেফতার

কালিয়াকৈরে অপহরণ মামলায় দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে যুবককে অপহরন করে ৫ লাখ টাকা মুক্তিপন আদায় করা মামলায় গতকাল রোববার দুপুরে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ|উপজেলার উলুসারা গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ|
গ্রেফতারকৃতরা হলো উপজেলার মৌচাক উলুসারা গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে আব্দুস সুবহান(৩৮) ও মুন্সিগজ্ঞের কমলাঘাট গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৪৫)|
পুলিশ সূত্র জানায় গত ১২ জুন সন্ধ্যায় আরিফ হোসেন নামে এক যুবককে অপহরন করে আটকে রেখে দিনভর মারধোর ও নির্যাতন চালিয়ে পাচ লাখ টাকা মুক্তিপন আদায় করে| পরে ১৩ জন সকালে ওই যুবকের স্ত্রী বাদি হয়ে সোবহান এর নাম উল্লেখ করে আরো অজ্ঞাতা নামা ব্যক্তিদের নামে একটি অপহরন মামলা দায়ের করেন| পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে তার নিজ বাড়ি থেকে সোবহান ও তার সহযোগী ফিরোজ কে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে| এসময় ফিরোজ ও সোবহান দুটি কক্ষে পলাতক ছিলো| পরে পুলিশ ঘর তল্লাসী চালিয়ে তাদের গ্রেফতার করে| এছাড়াও সোবহানের বিরুদ্ধে চাদাবাজি, ও হত্যা মামলা রয়েছে|

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায় অপহরন করে ৫ লাখ টাকা মুক্তিপন আদায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে| এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!