কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে কালিয়াকৈরে খাবার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়েছে| পরে তাদের উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স সহ আসে পাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে|
বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেসম্যান লিঃ নামক একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে|এ ঘটনায় খবর পেয়ে জেলা সিভিস সার্জন ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন|
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় সকালে আটটার দিকে শ্রমিকরা প্রতিদিনের ন্যায় কাজে যোগদানের পর সকাল সাড়ে নয়টা থেকে শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে| এসময় তাদের বমি, মাথাব্যথা সহ নানাবিধ কারণে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা ও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স ও আসে পাশের হাসপাতাল গুলোতে ভর্তি করে|পরে তাতক্ষনিকভাবে একদিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ পক্ষ|
ওই কারখানার শ্রমিক বেলাল হোসেন ও রাবেয়া খাতুন জানান সকালে আমরা কারখানায় আসি | ভিতরের পানি খাবার পরেই শ্রমিকরা অসুস্থ্য হয়ে যায়| আর কারখানার ভিতরে একটা পঁচা গন্ধ বের হচ্ছে ওই গন্ধের কারনে শ্রমিকরা আরোও বেশি অসুস্থ্য হয়ে গেছে|
কারখানার সহকারী এডমিন কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন গত তিনদিন ধরে যেসব এলাকায় শ্রমিকরা বৃষ্টির পানিতে জলাবদ্ধতা আটকে ছিল|মুলত ওই শ্রমিক গুলো বেশি অসূস্থ্য হয়েছে|তবে এ ঘটনায় আমরা কারখানায় পরিদর্শন করে পানি নিজেরাই খেয়ে দেখেছি| তাছাড়া পানি পরিক্ষায জন্য ল্যাবে পাঠিয়েছি| আমাদের ধারনা বৃষ্টির ময়লা পানি থেকে তাদের ফুড পয়জনিং হতে পারে|
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায় শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছেন| তবে এ বিষয়ে কারখানায় নিরাপত্তা জোরদার সহ শ্রমিকদের খোজ খবর নেয়া হচ্ছে|
উপজেলা নিবার্হী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান হাসপাতালে ভর্তি অসুস্থ্য শ্রমিকদের খোজ খবর নেয়া হচ্ছে| তবে কি কারনে অসুস্থ্য হয়েছে কারনটি তদন্ত করে দেখা হবে|
projonmo21.com Popular bangla online newsportal